প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। দীর্ঘ
সময় ধরে জেলা রাজনীতিতে প্রভাব রাখা বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের
সমীকরণে বড় পরিবর্তন আসে।
স্থানীয়
সূত্র জানায়, নির্বাচনের আগে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা–কর্মী বিএনপিতে যোগ দেন এবং আরও অনেকে সরাসরি বিএনপি প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করেন। ফলে ঐতিহ্যগত ভোটব্যাংকের একটি অংশ এবার ধানের শীষ প্রতীকে পড়ে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
আসনভিত্তিক
ফলাফল:
শরীয়তপুর–১ (সদর ও
জাজিরা)
বিএনপির
সাঈদ আহমেদ ৭৭,৩৯৮ ভোট
পেয়ে জয়ী হন। ভোট পড়েছে ৪৩.৬০%।
শরীয়তপুর–২ (নড়িয়া ও
ভেদরগঞ্জের একাংশ)
বিএনপির
সফিকুর রহমান ১,২৯,৮১৪
ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটার উপস্থিতি ছিল ৫২.২৬%।
শরীয়তপুর–৩ (ডামুড্যা, গোসাইরহাট
ও ভেদরগঞ্জের একাংশ)
বিএনপির
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু) ১,০৭,৫১৬
ভোট পেয়ে জয়ী হন। এখানে ভোট পড়েছে ৫৭%।
জয়ী
প্রার্থীরা বলেছেন, সব দলের ভোটারদের
সমর্থনেই এই বিজয় সম্ভব
হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলার ভোটের এই পরিবর্তন ভবিষ্যৎ
রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10