এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ১১:৩০ পিএম

অনলাইন সংস্করণ

#

সারাদেশের ডাক্তারদের সকল ডেপুটেশন বন্ধ করা হবে - স্বাস্থ্যমন্ত্রী

সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার দুপুরে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা রোগীদের খাবারের মান সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শনের সময় তিনি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবার পরীক্ষা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন। এক গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানোর নির্দেশ দেন তিনি। এছাড়া হাসপাতালের অনিয়ম দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অচিরেই হাসপাতালটিকে আধুনিক উন্নত সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা এই আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম, কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এসবিএন/এখলাছ