স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘণ্টায় উদ্ধার অপহৃত স্কুলছাত্র, খিলগাঁওয়ে অভিযান

রা জধানীর খিলগাঁও এলাকায় অপহৃত এক স্কুলছাত্রকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির অপহরণের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।

পুলিশ জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে একটি ভবনে নিয়ে যায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

শিক্ষার্থীটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে নিরাপদে পরিবারের কাছে রয়েছে।


এসবিএন