প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
জা তীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া
বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ
এখন জনগণের কাছে অনেকটাই বোধগম্য।
২০০৯
সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা-এ তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে
ঘটে ভয়াবহ হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
প্রধানমন্ত্রী
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি
বলেন, বিচার প্রক্রিয়া চলমান থাকায় বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়, তবে দেশের স্বাধীনতা
ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি নাগরিকদের অনুধাবনে থাকা জরুরি।
সরকারপ্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র যাতে বাহিনীর বিরুদ্ধে না হয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10