স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৭ এএম

অনলাইন সংস্করণ

#

পাবনায় সমানতালে লড়াই: ৫ আসনের ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনে বিভক্ত ফলাফল দেখা গেছে। বেসরকারি ফল অনুযায়ী, তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দুইটিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব বিপুল ভোটে নির্বাচিত হন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জামায়াতের মাওলানা আলী এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল জয় নিশ্চিত করেন।

অন্যদিকে পাবনা-৫ (সদর) আসনে বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয়ী হন।

জেলার পাঁচটি আসনের ফলাফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের ব্যবধান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এসবিএন