বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার—পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার ( মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কুয়েত বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত রয়েছে। বৈঠকে প্রবাসী কল্যাণ, বিমান চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আকাশপথ স্বাভাবিক হলে সাময়িকভাবে আটকে পড়া অভিবাসী কর্মীদের যাত্রার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ নয়সংলাপ কূটনীতিই সংকট সমাধানের একমাত্র পথ।


এসবিএন