প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী-এর সাথে স্থানীয় সাংবাদিকদের
এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা। আলোচনায় সাংবাদিকরা কাপাসিয়ার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকার আহ্বান জানান।
এমপি
সালাহউদ্দিন আইউবী বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী
করে। কাপাসিয়ার উন্নয়নে গণমাধ্যমের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের
যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন এবং কাপাসিয়া কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10