প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ
উপজেলার পৌর এলাকার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮২৪ পিস বিদেশি বিয়ারসহ তিনজনকে
আটক করেছে পুলিশ।
থানা
সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান ও একটি কারখানার
বিভিন্ন কক্ষ থেকে ৩৮ কার্টুন ভর্তি ১২ শতাংশ অ্যালকোহলযুক্ত চাইনিজ বিয়ার উদ্ধার করা
হয়।
আটক
ব্যক্তিরা হলেন—কারখানার ইনচার্জ নাজির হোসেন (২১),
একটি নির্মাণ প্রতিষ্ঠানের ইনচার্জ মেহেদী হাসান (৩৪) এবং আমানউল্লাহ (৩৩)।
কালীগঞ্জ-কাপাসিয়া
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, জব্দকৃত মালামাল ও গাড়িসহ
তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10