স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

ইসরায়েল–মার্কিন ঘাঁটিতে ‘সবচেয়ে ধ্বংসাত্মক’ অভিযানের হুঁশিয়ারি আইআরজিসির

 ই  সরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, অধিকৃত অঞ্চল ও আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে। তবে হামলার সময়, স্থান কিংবা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। তার মৃত্যু ঘিরে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 


অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনেয়ি নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

 

এসবিএন