প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ , ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা—ঘনবসতিপূর্ণ এই এলাকায় উন্নয়নের জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও মানবিক নেতৃত্ব।
এমন নেতৃত্বের আহ্বান জানাচ্ছেন স্থানীয় জনগণ। কালীগঞ্জ পৌরসভা এলাকা, বাজার, নারীসমাবেশ, সাধারণ মানুষের চলাচল স্বাখাবিক রাখতে মানুষের সাথে
সর্ম্পক রাখে এমন ব্যাক্তিকে নির্বাচন করতে চান তারা।
এলাকাবাসীর
মতে, সমাজের সার্বিক উন্নয়নে সবচেয়ে জরুরি হলো নারীদের আত্মকর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা
নিশ্চিত করা। বিধবা কার্ড, চালের কার্ড, উপবৃত্তি—এসব সুযোগ যেন প্রকৃত মানুষের হাতে পৌঁছায়, সেই প্রত্যাশাই এখন সবার।
এলাকাবাসী
বলছেন, আমাদের এলাকায়
সৎ আর যোগ্য মানুষ
দরকার। একেএম ফজলুল হক মিলন সেই
মানুষ। উনি আশ্বাস দিয়েছেন—নারীদের কাজের সুযোগ হবে, গরিব মানুষ সাহায্য পাবে।
স্থানীয়রা
বলছেন, বাজারে-হাটে-ঘাটে একটাই নাম—একেএম ফজলুল হক মিলন। একজন
সহজ-সরল, মানুষের পাশে থাকা নেতা হিসেবেই পরিচিত তিনি। মিলন ভাই আগে থেকেই মানুষের খোঁজখবর নেন। পৌরসভায় গেলে সহযোগিতা পাওয়া যাবে—এই বিশ্বাস আমাদের
আছে।
তারেক
রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সন্তুষ্ট কালীগঞ্জের মানুষ। তারা বলছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ
স্বাধীনতার পক্ষেই ভোট দেবেন।
একজন
মুক্তিযুদ্ধা বলেন, আমরা মুক্তিযোদ্ধা।
স্বাধীনতার পক্ষে আমরা অবশ্যই ভোট দেব। বিএনপি ভালো, মিলন ভাই ভালো মানুষ।
এলাকাবাসীর
প্রত্যাশা—যাকে ভোট দেব, তিনি যেন সত্যিকার অর্থেই পাশে দাঁড়ান। রাস্তাঘাট থেকে শুরু করে পৌরসেবায়—সবখানে যেন সহযোগিতা পাওয়া যায়। ঘনবসতিপূর্ণ কালীগঞ্জ পৌরসভায় তাই এখন একটাই চাওয়া—সৎ নেতৃত্ব, মানবিক
রাজনীতি আর বাস্তব উন্নয়ন।
আর সেই ভরসার নাম একেএম ফজলুল হক মিলন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10