প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
জাপা নেতারা জানান, দলীয় প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কেন্দ্রীয় নির্দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ‘হাঁস’ প্রতীকের প্রার্থী রুমিন ফারহানার পক্ষে কাজ করবেন। রুমিন ফারহানা বলেন, আপাতত তার লক্ষ্য একটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করা।
তিনি অভিযোগ করেন, তার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কালো টাকা ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10