প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের প্রশংসা
করেছে জাপান। একই সঙ্গে নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির
চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।
ঢাকায়
অবস্থিত জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন
সম্পন্ন হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিবাচক দৃষ্টান্ত। সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের
প্রতিও শুভেচ্ছা জানানো হয়েছে বিবৃতিতে।
জাপান
আশা প্রকাশ করেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। পাশাপাশি
ঢাকা ও টোকিওর মধ্যকার কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও উল্লেখ করা
হয়।
বিবৃতিতে
অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে জাপান সরকার।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10