স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

#

৪ হাজার কিমি দূরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন সমীকরণে যুদ্ধ

ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরান। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি মাঝপথে বিকল হয়ে পড়ে, অন্যটি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হলেও তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলার এই প্রচেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। কারণ এর আগে দেশটি তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমিত বলে দাবি করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত হিসাবেও বড় পরিবর্তন আনতে পারে।


এসবিএন/এউরি